1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মহানন্দা নদীতে টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও

মাহিদুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৬ বার পঠিত

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ৯টায় “চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দীর্ঘদিন ধরে মহানন্দা সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। টোল ব্যবস্থার কারণে যাতায়াত ব্যয় বৃদ্ধি ও দুর্ভোগের অভিযোগ তুলে দ্রুত টোল প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম মোল্লা, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী আসাদ, সিএনজি সমিতির সভাপতি মোঃ আসগার আলী, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ ও হাদিদুল মোবিন হাদি প্রমুখ।

আন্দোলনকারীরা মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদী বক্তব্য উপস্থাপন করেন। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের জনগণের স্বার্থে মহানন্দা সেতুর টোল ব্যবস্থা অবিলম্বে বাতিল করতে হবে।

কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর