1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সুজনের গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” এই স্লোগানকে সামনে রেখে সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সুজনের জেলা, পৌর ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ আসলাম কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজনের জেলা সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলী।

এসময় বক্তব্য দেন সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, সুজনের পৌর কমিটির সভাপতি মোঃ জমশেদ আলী, দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ শহিদুল ইসলাম শহিদ, মোঃ রবিউল ইসলাম, জারিফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় গণতন্ত্র শক্তিশালীকরণে জনসচেতনতা বৃদ্ধি, নাগরিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

বক্তারা বলেন, গণতন্ত্র শুধু রাষ্ট্র পরিচালনার একটি ব্যবস্থা নয়; এটি মানুষের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়বিচারের নিশ্চয়তার প্রতীক। একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ, জবাবদিহিতা এবং আইনের শাসন নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন, শান্তি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে সচেতন করা, নারী অংশগ্রহণ বৃদ্ধি এবং দুর্নীতি, সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, দেশে আইন থাকলেও অনেক ক্ষেত্রে তার যথাযথ বাস্তবায়ন হচ্ছে না। তাই গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় নাগরিক সমাজকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠনে গণতন্ত্রের বিকল্প নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর