“কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জন্য সরকার থেকে দুইটি বাস দেওয়ার চেষ্টা থাকবে। তা সম্ভব না হলে মরহুম আবু তাহের ফাউন্ডেশন থেকে দুইটি বাস দেওয়া হবে।” — এমন ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
শুক্রবার (১৫ মে ) সকাল ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ-এর জিয়া অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিরি আরও বলেন, “গত ১৫ বছরে যে উন্নয়ন হয়নি, আমাদের সরকারের সময় ইনশাআল্লাহ সর্বোচ্চ উন্নয়ন করা হবে।” তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রফেসর মোঃ আব্দুল বারী ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আলম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা আমিরুজ্জামান আমিরসহ আরও অনেকে।
কলেজ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে প্রতিবছরের ন্যায় এবারও এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।