1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

এমরান মাহমুদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আব্দুল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শামসুন্নাহার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার সরকার, রাজনৈতিক দলের নেতাকর্মীরাসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, অ্যাপসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ১ হাজার ৯৫৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া সরাসরি চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১৬৩ মেট্রিক টন চাল এবং ৭ হাজার ১০০ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর