1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মেঘনায় পূর্বালী ব্যাংকের ৫১৯তম শাখার শুভ উদ্বোধন

এমরান হোসেন রিটন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০৮ বার পঠিত

কুমিল্লার মেঘনা উপজেলায় পূর্বালী ব্যাংক পিএলসি⁠-এর ৫১৯তম শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার মেঘনা শাখায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ শাখার কার্যক্রম শুরু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ মাঈনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাস উদ্দিন মাস্টার, উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোসাঃ রেহানা আক্তার এবং সহকারী মহাব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয় ধূর্জটী প্রসাদ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা শাখার ব্যবস্থাপক আইনুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পূর্বালী ব্যাংকের নতুন এই শাখা চালুর ফলে মেঘনা উপজেলার সাধারণ মানুষ আধুনিক ব্যাংকিং সেবা সহজে গ্রহণ করতে পারবেন এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর