আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলায় ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে আহসানগঞ্জ হাট চত্বরে মেসার্স মারুফ ট্রেডার্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ট্রাকসেলে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমে উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর, ইউপি সদস্য লীচু, মো. সিরাজ সরকার, মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মেসার্স মারুফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. ফরিদুল ইসলাম জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে ভর্তুকি মূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। ট্রাকে বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল ও ১ কেজি চিনি। এসব পণ্যের নির্ধারিত মূল্য রাখা হয়েছে ৪৮০ টাকা।
ভ্রাম্যমাণ ট্রাকে স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের আশা, এ ধরনের কার্যক্রম চলমান থাকলে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহে কিছুটা স্বস্তি