1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

স্টাফ রিপোর্টার, কুমিল্লা
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩ মে কুমিল্লায় আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি পালন করে সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লা। এবারের প্রতিপাদ্য ছিল “শান্তিময় ভবিষ্যত গড়ার লক্ষ্যে সাংবাদিকতা”।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, নিহত, আহত ও অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া এবং অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার ৮ সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

রোববার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নীতিশ সাহা, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল।

সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর অপব্যবহার, তথ্য কারসাজি, অনলাইন হয়রানি এবং আইনি ভয়ভীতি বিশ্বব্যাপী স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বক্তারা আরও বলেন, জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর মতে অবাধ মতপ্রকাশ ও মুক্তচিন্তা মানবাধিকারের মৌলিক অংশ। তবে ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় ভীতি সৃষ্টি করছে, যা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। স্বাধীন মতপ্রকাশে বাধা সৃষ্টি করে এমন আইন পরিহার করা উচিত বলেও মত দেন তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দেবীদ্বার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক আগামীর সময় পত্রিকার সাংবাদিক মীর শাহ আলম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, আমার শহর পত্রিকার সম্পাদক ও প্রকাশক গাজী উল হক সোহাগ, দৈনিক প্রথম আলোর কুমিল্লা ব্যুরো প্রধান আবদুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও প্রকাশক ইমতিয়াজ আহমেদ জিতু, ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, আর টিভির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন, গোমেতি পত্রিকার সম্পাদক মোবারক হোসেন, দৈনিক শিরোনাম পত্রিকার প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, দৈনিক আজকের পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান, দৈনিক আমার দেশের দক্ষিণ জেলা প্রতিনিধি শাহ আলম শফি, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, নিউজ টুয়েন্টি ফোর এর জেলা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু। জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুর রহমান তরুন, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সভাপতি ও জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান।

ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ২০২৬ উপলক্ষে সম্মাননা প্রাপ্তরা হলেন- দেবীদ্বার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, দীপ্ত টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি শাকিল মোল্লা, এখন টিভি কুমিল্লা ব্যুরো রিপোর্টার মাসুদ আলম, দৈনিক আমার দেশ জেলা প্রতিনিধি এম এ হাসান, সময় টিভির জেলা রিপোর্টার মোঃ ইসতিয়াক আহমেদ, এশিয়া পোস্ট কুমিল্লা জেলা প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লার জমিন এর চীফ রিপোর্টার জাহিদ হাসান নাইম ও দৈনিক আজকের পত্রিকার চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি মোঃ আকতারুজ্জামান। এছাড়া ২০২৫ সালে পরিবেশ বিষয়ক সাংবাদিকতার জন্য ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাদিক মামুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং লায়ন্সক্লাব কুমিল্লার সাধারণ সম্পাদক ও নাভনা হসপিটালের এমডি নির্বাচিত হওয়ায় সাংবাদিক কল্যাণ পরিষদের সহ সভাপতি আবদুল আউয়াল সরকারকে সম্মননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

এছাড়াও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন, সাংবাদিক কল্যাণ পরিষদের সহ সভাপতি ও ভোরের কাগজের জেলা প্রতিনিধি জানে আলম দুলাল, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবিব পাখি, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার, দৈনিক মুক্ত খবর পত্রিকার ষ্টাফ রির্পোটার ও ডেইলি টাইমস নিউজের সম্পাদক ও প্রকাশক আবু বকর সিদ্দিক, বৈশাখী টিভির কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টি, দৈনিক কুমিল্লার জমিনের প্রতিনিধি শাসুল আলম রাজন, বিজয় টিভির জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম ম্যাক রানা, যুগান্তরের বুড়িচং প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন, সাংবাদিক কল্যাণ পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল বাশার খান, ভোরের আকাশ প্রত্রিকার জেলা প্রতিনিধি মাইনুল হাসান, ফটো সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, এক্সপ্রেস বাংলার প্রতিনিধি সাইদুর রহমান সোহাগ, দৈনিক সমাচার এর প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ মোতালেব হোসেন, ভোরের কলাম এর সাংবাদিক মোঃ ইয়াসিন, যমুনা টিভি ক্যামেরা পার্সন জিহাতুল ইসলাম শাকিব, দৈনিক স্বদেশ বিচিত্রার জেলা প্রতিনিধি এম এ খায়ের ইমন, অপরাধ বিচিত্রার প্রতিনিধি বিল্লাল হোসেন ও সাংবাদিক ফরহাদ ভূইয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর