1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ সম্পন্ন

আত্রাই প্রতিনিধি, নওগাঁ
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১১৩ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে বালক বিভাগে রামচন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে শনিবার (২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩৫ মিনিট পর্যন্ত আত্রাই উপজেলার আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম খেলায় বালিকা বিভাগে জামগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে রামচন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে বালক বিভাগের খেলায় গুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাযাহারুল ইসলাম।

এ সময় আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম, আহসানউল্লাহ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, আহসানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সাহেদ আরা লিপি সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর