1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

স্পিকারের সভাপতিত্বে সচিবালয় কমিশনের বৈঠক অনুষ্ঠিত, দুই অর্থবছরের বাজেট অনুমোদন

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পঠিত

জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম,র সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান যোগদান করেন। এছাড়া বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মণি উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পরিচালন ও উন্নয়ন খাতে মোট ২২৬ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকা অনুমোদন করা হয়। এর মধ্যে পরিচালন খাতে ২২৬ কোটি ৪৯ লক্ষ ৬০ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ২০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য পরিচালন ও উন্নয়ন খাতে মোট ২৯০ কোটি ৬০ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লক্ষ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বৈঠকের শুরুতে ৩৬তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের ওপর আলোচনা করা হয়।

এছাড়া সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া। এসময় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর