1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মেঘনায় উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মেঘনা প্রতিনিধি, কুমিল্লা
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পঠিত

কুমিল্লার মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রথমে সমন্বয় কমিটির সভা এবং পরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম এম মিজানুর রহমান, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, চালিভাঙ্গা নৌ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়মা রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি (তপন), ফারুক হোসেন রিপন, মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদ, যুবদলের সভাপতি মো. আতাউর রহমান ভুঁইয়া এবং মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মো. মাহমুদুল হাসান বিপ্লব সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর