1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্যমাত্রা ২ লাখ ৬০ হাজারের বেশি শিশু

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পঠিত

সারাদেশের মতো নওগাঁ জেলাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্যাম্পেইনের কার্যক্রমের সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

জেলা সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন এবং জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক গোলাম মো. আজম।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৬০ হাজার ৬৮৭ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ বিশাল কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলায় ২ হাজার ৪৬০টি টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে বক্তারা জানান, হাম ও রুবেলা প্রতিরোধে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য। তবে কোনো শিশু অসুস্থ থাকলে তাকে সাময়িকভাবে টিকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা সকল অভিভাবককে তাদের সন্তানদের সময়মতো টিকা কেন্দ্রে নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর