1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আ’লীগের সন্ত্রাসী বাহিনী দাউদকান্দির রিফাত ও বাবুকে হত্যা করেছে- ড. খন্দকার মোশাররফ হোসেন

আনিসুর রহমান খান
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৫ বার পঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বর্তামানে নির্দলীয় অন্তবর্তীকালীন সরকার পরিচালনা করছেন। খুন,গুম, নির্যাতনের বিরুদ্ধে গণতন্ত্র পূনরুদ্ধার করার জন্য গত ১৫ বছর আন্দোলন করেছি। বেগম জিয়া, তারেক রহমানসহ ইউনিয়ন,ওয়ার্ডের কর্মীদেরকেও হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি নিজেও বিভিন্ন মেয়াদে ৫ বছর কারাবরণ করেছি। জুলাই আন্দোলনে দের হাজারেরও বেশি ছাত্র নিহত হয়েছে। হাজার হাজার মানুষ আহত হয়েছে। আ’লীগের সন্ত্রাসী বাহিনী দাউদকান্দির রিফাত ও বাবুকেও হত্যা করেছে। তিনি বলেন, যে কারণে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। সে কারণগুলো বর্তমান সরকার সমাধান করতে হবে। যারা অন্যায় করেছে তাদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। আজকে বাংলাদেশের বিরুদ্ধে নানাহ ষড়যন্ত্র চলছে। যারা পতিত ফ্যাসিবাদ ছিলো তারা পালিয়ে থেকেও দেশে বিশৃঙ্খলা সৃস্টি করতে চায়। ফ্যাসিস্ট সরকারের যারা যেখান থেকে আজকে নানান রকম ষড়যন্ত্র করুক না কেন আমরা জাতীয়তাবাদী দল দেশের মানুষকে নিয়ে এর প্রতিরোধ করবো। শনিবার বিকেলে দেশে গণহত্যাকারী, খুনি ফ্যাসিস্ট এবং পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এবং প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার দাবিতে দাউদকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালনা করবো। সেটা দেড় বছর আগে প্রচার করছি। যে কোন সময় নির্বাচনের দিন তারিখ ঘোষনা করা হোক। ৩০০ আসন নিয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহন করবে। যারা এখনও ষড়যন্ত্র করছে তাদের বলছি, এদেশের জনগন এখন বিএনপিকে জনপ্রিয় দল মনে করে। আ’লীগ নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। তারা রাস্তাঘাটে নানান ধরণের ছবি ম্যূরাল বানিয়ে রাষ্ট্রের শত শত কোটি টাকা নস্ট করেছে। এই শেখ হাসিন পদত্যাগ করে বিদেশে পালিয়ে গেছে। তার সাথে থাকা লুটপাট কারীদের একাংশ বিভিন্নভাবে পালিয়েছে। আমরা এই সরকারকে বলতে চাই তাদের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা নেয়া হোক। না হলে তারা দেশে ষড়যন্ত্রমূলক কাজ করেই যাবে। আমরা তত্বাবধায়ক সরকারে সাথে কথা বলেছি আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সহযোগিতা করবো। সভায় পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
আনিসুর রহমান খান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর