নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় এ কাজের উদ্বোধন করা হয়। নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
জানা গেছে, আহসানগঞ্জ ইউনিয়নের নওদাপাড়া ব্রিজের দক্ষিণ দিক থেকে মাঠ পর্যন্ত প্রায় ১১৪০ মিটার খাল পুনঃখনন করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপসহকারী প্রকৌশলী সন্তোষ কুমার, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস.এম. মুঞ্জুরুল আলম মুঞ্জু সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।