1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় বর্ণিল আয়োজনে বর্ষবরণ, মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পঠিত

নওগাঁয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। আনন্দ-উচ্ছ্বাসে জেলাজুড়ে দিনভর চলে বর্ষবরণের নানা আয়োজন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের এটিম মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

শোভাযাত্রা শুরুর আগেই সকাল থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা উপকরণ নিয়ে এটিম মাঠে জড়ো হতে থাকেন। রঙিন পোশাকে সজ্জিত মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি বাসনপত্র, বেলুন ও ফেস্টুনে সৃষ্টি হয় এক বর্ণিল আবহ।

শোভাযাত্রা শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হয় নববর্ষের গান, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি দিনব্যাপী সেখানে আয়োজন করা হয় লোকজ মেলার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর