1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পঠিত

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আধুনিক স্বাস্থ্যসেবায় বিজ্ঞানের সঠিক প্রয়োগ নিশ্চিত করা গেলে সকল মানুষের জন্য নিরাপদ ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন, জেলা ডেপুটি সিভিল সার্জন মুনির আলি আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুসফিকুর রহমান। এছাড়াও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। একই সঙ্গে স্বাস্থ্যসেবায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আরও জোরদার করার আহ্বান জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর