কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামীলীগের লিফলেট বিতরণ ও কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজা আহমেদ বাচ্চু মোল্লা ও যুবনেতা আসিফ রেজা শিশির মোল্লার দিকনির্দেশনায় কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের মনিটরিং কমিটির সভাপতি হৃদয় আহমেদ (শুভ)’র নেতৃত্বে মিছিলটি বের হয়। তারাগুনিয়া থানার মোড় থেকে শুরু হয়ে তারাগুনিয়া হাইস্কুল পর্যন্ত গিয়ে আবার থানার মোড়ে এসে মিছিলটি শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের দপ্তর সম্পাদক সোহাগ ইসলাম, সদস্য আলম মাহমুদ, সহ-সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, ৭নং হোগল বাড়িয়ার মহাসিন মোল্লা, ছাএ নেতা ইবনে সানা সিয়াম, দৌলতপুর উপজেলা প্রজন্ম দলের ভারপ্রাপ্ত সভাপতি বিজয় আহমেদ, সাধারণ সম্পাদক মুনতাসির পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেন্টু মোল্লাসহ থানা ও ইউনিয়ন প্রজন্ম দলের নেতৃবৃন্দরা। বক্তব্যে হৃদয় আহমেদ বলেন, আওয়ামীলীগের বিরুদ্ধে জাতীয়বাদী প্রজন্ম দল রাজপথে ছিল, আছে এবং থাকবে।