1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় গ্যারেজে বাসের ভেতর যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

নওগাঁ শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে একটি গ্যারেজে রাখা বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় রহস্য ও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। পরিবারের পক্ষ থেকে জাহিদের হত্যার অভিযোগ করা হয়েছে।

নিহত জাহিদ ইসলাম জেলার মান্দা উপজেলার তুলশীরামপুর গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। তিনি বি.আর. সুপার পরিবহনের বাসে হেলপার হিসেবে কাজ করছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে বাসটি মেরামতের জন্য গ্যারেজে আনা হয়। রাত ৯টা পর্যন্ত গাড়ীতে কাজের পর তিনি সহকর্মী ইউসুফের সঙ্গে বাসের ভেতরেই ঘুমান।

পরদিন সকালে ইউসুফ তাকে ডাকলেও কোনো সাড়া না পেলে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

পরিবারের দাবি, জাহিদের মৃত্যু স্বাভাবিক নয় এবং এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারা মরদেহের অবস্থান ও ঘটনার পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে। তিনি বলেন, ঘটনার তদন্ত গুরুত্বসহকারে চলছে এবং হত্যার কোনো আলামত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর