1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে সহযোগিতা বাড়াতে একমত সিআইডি-ইতালি

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পঠিত

ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ এর সঙ্গে ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাশে জিউসেপ্পে জিওভান্নি এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে জিউসেপ্পে জিওভান্নি বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ পুলিশকে অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বাংলাদেশ পুলিশ, বিশেষ করে সিআইডি এবং অন্যান্য বিশেষায়িত ইউনিটের কার্যকর ভূমিকার প্রশংসা করেন।

তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে অপারেশনাল কার্যক্রম ও গোয়েন্দা তথ্য বিনিময় জোরদারের মাধ্যমে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এসময় সিআইডি প্রধান বলেন, সম্প্রতি বাংলাদেশ ও ইতালির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (MoU)-এর আলোকে পুলিশ-টু-পুলিশ সহযোগিতা আরও জোরদার করা জরুরি। তিনি নিরাপদ ও নিয়মিত অভিবাসন প্রক্রিয়া সহজতর করার পাশাপাশি অবৈধ অভিবাসন নেটওয়ার্কের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন আলি আকবর খান, ডিআইজি (অর্গানাইজড ক্রাইম); মো. আবুল বাশার তালুকদার, ডিআইজি (সাইবার পুলিশ সেন্টার); মোহাম্মদ শামসুল হক, ডিআইজি (ফরেনসিক)সহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ মানবপাচার, অবৈধ অভিবাসন এবং আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার, যৌথ উদ্যোগ গ্রহণ এবং সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম সম্প্রসারণে একমত পোষণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর