1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ঈদ আনন্দে চৌদ্দগ্রাম সাংবাদিক সমিতির প্রীতি ভ্রমণ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পঠিত

বাংলাদেশ সাংবাদিক সমিতি, চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ঈদ প্রীতি ভ্রমণ-২০২৬ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ মার্চ) দিনব্যাপী আয়োজিত এ ঈদ প্রীতি ভ্রমণে অংশগ্রহণকারী সাংবাদিকরা আনন্দঘন পরিবেশে ফেনীর সোনাগাজীর মুহুরী প্রজেক্ট ও মুসাপুর ক্লোজার ঘুরে দেখেন। ভ্রমণের পাশাপাশি তারা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেন এবং সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরের সার্বিক খোঁজখবর নেন। ভবিষ্যতেও সাংবাদিক সমিতির পক্ষ থেকে এমন ব্যতিক্রমী ও মিলনমুখর আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. এমরান হোসেন বাপ্পি-র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মুহা. ফখরুদ্দীন ইমন-এর যৌথ সঞ্চালনায় আয়োজিত এ ঈদ প্রীতি ভ্রমণে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সিনিয়র সাংবাদিক মো. মাহবুবুর রহমান মিয়াজী, আবুল বাশার রানা, মিজানুর রহমান মিনু, কামাল হোসেন নয়ন, গোলাম রসুল, মনির উল্লাহ ভূঁইয়া, মো. ইয়াছিন ভূঁইয়া, আবুল কাশেম মণ্ডল, আবদুর রব লাভলু, মো. মাছুম, আশিকুর রহমান মজুমদার, মোহাম্মদ সাইদুল হক, এম এ নোমান, ইউনুস হাসান সজীব, আব্দুর রহিম মজুমদার সোহেল, মো. রাসেল খাঁনসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর