1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নওগাঁ জেলার মান্দা উপজেলাসহ দেশবাসী এবং বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকতার জাহান সাথি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ যে ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা অর্জন করে, তা যেন ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষা শেষে পবিত্র ঈদ-উল-ফিতর মুসলমানদের জীবনে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা।

তিনি আরও বলেন, ঈদ-উল-ফিতর আমাদের ধনী-গরিবের ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে শেখায়। ইসলামের চিরন্তন শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে একটি ন্যায়ভিত্তিক, সাম্যপূর্ণ, মানবিক ও ভালোবাসাপূর্ণ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ইউএনও আকতার জাহান সাথি বলেন, পবিত্র ঈদের এই আনন্দ যেন শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে। ঈদের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক—সব ধরনের হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের বন্ধনে আবদ্ধ হওয়া।

তিনি আরও আহ্বান জানান, আমরা যে যেখানেই থাকি না কেন, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে বাংলাদেশের প্রতিটি ঘরে শান্তি, সম্প্রীতি ও আনন্দের অমীয় ধারা প্রবাহিত হোক।

শুভেচ্ছা বার্তার শেষে তিনি মান্দা উপজেলাবাসী, নওগাঁ জেলার মানুষ, দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর