1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে নবনির্বাচিত এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা, শেষে ইফতার মাহফিল

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে আত্রাইয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা শেষে অনুষ্ঠিত হয় ইফতার মাহফিল।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেলে আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নবনির্বাচিত এমপির আত্রাইয়ে আগমন উপলক্ষে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ কর্তৃপক্ষ এ সংবর্ধনার আয়োজন করে। পরে দেশ, জাতি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট ও ফারুক বকত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও কামরুজ্জামান সাগর।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, পারভেজ ইকবালসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের কর্মকর্তা-কর্মচারীরা।

সবশেষে আয়োজিত ইফতার মাহফিলে অতিথিবৃন্দ ও উপস্থিত সকলে একসঙ্গে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর