1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বাংলাদেশ-ফ্রান্স সহযোগিতা বাড়াতে আগ্রহ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ফ্রান্সের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করায় শামা ওবায়েদ ইসলামকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তাঁর দায়িত্বকালে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশে ফ্রান্সের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম, সংস্কৃতি, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, অভিবাসন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন। তারা বিশ্বব্যাপী শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সংযম এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্বের ওপর জোর দেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বিদ্যমান কাঠামো ও সহযোগিতা ব্যবস্থার আওতায় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার অতিরিক্ত সুযোগ অনুসন্ধানে বাংলাদেশের আগ্রহের কথা তুলে ধরেন। একই সঙ্গে ইইউ বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে ফ্রান্সের সহযোগিতা কামনা করেন।

এ ছাড়া, ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় ফ্রান্সের সমর্থনও চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জবাবে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফ্রান্সের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর