1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ইউএনওর বলিষ্ঠ নেতৃত্বে বদলে যাচ্ছে আত্রাই উপজেলা

এমরান মাহমুদ (আত্রাই প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পঠিত

৮টি ইউনিয়ন নিয়ে গঠিত আত্রাই উপজেলা দীর্ঘ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শূন্য ছিল। এতে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয় এবং নানা উন্নয়নমূলক কাজ থমকে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৫ সালের ৮ ডিসেম্বর ইউএনও হিসেবে শেখ মো. আলাউল ইসলাম যোগদান করার পর থেকে উপজেলার সার্বিক চিত্রে দৃশ্যমান পরিবর্তন আসতে শুরু করেছে।

৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা ফিরে এসেছে। প্রশাসনিক কাঠামো হয়েছে শক্তিশালী, জনসেবার মান বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বেড়াজাল ছিন্ন করে আত্রাইকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলার সব দপ্তরের সেবা কার্যক্রমে তিনি সক্রিয় নজরদারি রাখছেন এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় জোরদার করেছেন। সহকর্মীদের কাছে তিনি একজন সৎ, পেশাদার ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত।

শিক্ষাবান্ধব নানা উদ্যোগের কারণে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট মহলে তিনি প্রশংসিত। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের মানোন্নয়ন, পরিবেশ পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।

তার উদ্যোগে দীর্ঘদিনের সমস্যা উপজেলা পরিষদ মাঠ সংস্কার কাজ শুরু হয়েছে। উপজেলা চত্বরে আধুনিক লাইটিং ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমেও তিনি অগ্রণী ভূমিকা রাখছেন। সাজাপ্রাপ্ত রাহেলা বেগম ও স্থানীয় ফুটবলার তানভিরকে আর্থিক সহায়তা প্রদান করে তিনি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

অরক্ষিত হিসেবে পরিচিত এ উপজেলায় যোগদানের কয়েক মাসের মধ্যেই তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে মামলা, জরিমানা ও ভেকু জব্দের মতো পদক্ষেপ গ্রহণ করেছেন।

উপজেলার বাসিন্দা মো. খয়বর আলী মন্ডল, রেজুয়ান আব্দুল মালেক, মিজানুর রহমান ও মনোয়ার হোসেন জানান, ইউএনও শেখ মো. আলাউল ইসলাম অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এতে দীর্ঘদিনের ভোগান্তি কমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এমনকি ছুটির দিনেও তাকে অফিসে পাওয়া যায়—যা সাধারণ মানুষের জন্য ইতিবাচক বার্তা বহন করে।

এ বিষয়ে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, “দায়িত্ব পাওয়ার পর থেকেই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় তৃণমূল পর্যায়ে কাজ করা সহজ হয়েছে। দীর্ঘদিনের অনিয়ম দূর করে সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দিয়েই কাজ করছি। ইউএনও হিসেবে এগুলো আমার দায়িত্ব।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর