1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

অবশেষে বারপাড়ায় দায়িত্বে ফিরলেন মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান মানিক সওদাগর

আনিসুর রহমান খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩৩ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৩নং বারপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক সওদাগর শুধু একজন জনপ্রতিনিধি নন, তিনি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবেও এলাকাবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।

হাজারো বাধা ও প্রতিকূলতা অতিক্রম করে বিপুল ভোটে নির্বাচিত হওয়া ছিল তার প্রতি মানুষের অগাধ আস্থা ও ভালোবাসার প্রতিফলন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কৃষক, শ্রমিক, বৃদ্ধ, বিধবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার বাস্তবায়নে সচেষ্ট ছিলেন। তার দরজা ছিল সবার জন্য উন্মুক্ত।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর নানা ষড়যন্ত্র ও মামলা–হামলার মুখে তিনি চেয়ারম্যানের পদ হারান। তবে পদ হারালেও তিনি আদর্শ হারাননি। বরং প্রতিকূল সময়েই তার মানবিকতা ও নেতৃত্বের গুণ আরও স্পষ্ট হয়ে ওঠে। তিনি প্রমাণ করেছেন—নেতৃত্ব মানে শুধু ক্ষমতার চেয়ার নয়, মানুষের আস্থা ধরে রাখা।

এলাকাবাসীর কাছে তিনি পরিচিত “মানবতার ফেরিওয়ালা” হিসেবে। কারও ঘরে খাদ্যের অভাব, কারও চিকিৎসা ব্যয়ের সংকট কিংবা কোনো শিক্ষার্থীর পড়াশোনার খরচের সমস্যা—এমন সংবাদ পেলে তিনি নীরব থাকেন না। নিজের সামর্থ্য অনুযায়ী সহায়তার হাত বাড়িয়ে দেন নিঃস্বার্থভাবে।
তার জীবনযাপন ও আচরণে সততা ও স্বচ্ছতার প্রতিফলন রয়েছে। তিনি বিশ্বাস করেন, নেতৃত্ব মানে ক্ষমতা ভোগ নয়; বরং দায়িত্ব পালন এবং মানুষের পাশে থাকা।

আজ ২৬শে ফেব্রুয়ারি, আনুষ্ঠানিক পদে না থেকেও তিনি মানুষের সেবায় নিয়োজিত থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন— এতে স্পষ্ট, পদ সাময়িক হতে পারে; কিন্তু একজন সৎ ও মানবিক মানুষের প্রভাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর