1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রয় উদ্বোধন হলেও আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে বিতর্ক

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁ জেলা প্রাণিসম্পদ দপ্তর আজ শুক্রবার সকাল ১১টায় দপ্তর প্রাঙ্গণে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয়ের কার্যক্রম উদ্বোধন করেছে। রমজান মাসে সাধারণ মানুষের কাছে স্বল্প মূল্যে প্রাণিজ আমিষ পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিটি চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত।

তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্র বিতরণ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, নওগাঁ জেলা প্রেসক্লাব ছাড়া অন্য কোনো সাংবাদিক সংগঠনকে আমন্ত্রণ জানানো হয়নি।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, “অন্যান্য সাংবাদিক সংগঠনকে আমন্ত্রণ না জানানোর বিষয়টি ইচ্ছাকৃত ছিল না। ঢাকায় অবস্থানের কারণে সবার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। ভবিষ্যতে বিষয়টি সমাধানের চেষ্টা করব।” ডা. মাহফুজার রহমান ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন।

স্থানীয় সাংবাদিক সংগঠন নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাব এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির সভাপতি সাব্বির আহমেদ বলেন, “জেলায় একাধিক সাংবাদিক সংগঠন রয়েছে। সরকারি কোনো দপ্তরের আয়োজনে সব স্বীকৃত সংগঠনকে আমন্ত্রণ জানানো উচিত। একটি সংগঠনকে জানিয়ে অন্যদের বাদ দেওয়া দুঃখজনক। ভবিষ্যতে এমন হলে আমরা কঠোর অবস্থান নিতে বাধ্য হব।”

স্থানীয় সাংবাদিকরা দাবি করেছেন, সরকারি দপ্তরগুলোর উচিত সব সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করা, যাতে কোনো পক্ষ অবহেলিত না হয় এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর