1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

রাত পোহালেই ২৯৯ আসনে ভোট ও গণভোট, কুমিল্লায় সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পঠিত

রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। সারাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোট অনুষ্ঠিত হবে। একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল অসুস্থ হয়ে মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। আইন অনুযায়ী, বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত হয়ে যায় এবং পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করা হয়।
এবার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি নির্ধারিত বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।

ভোটাররা একইসঙ্গে সংসদ সদস্য নির্বাচন এবং গণভোটে তাদের মতামত প্রদান করবেন। এ কারণে ভোটগ্রহণ কেন্দ্রে বিশেষ ব্যবস্থাপনা রাখা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটগ্রহণের সব সামগ্রী ইতোমধ্যে কেন্দ্রে পৌঁছে গেছে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪৯ লাখ ৯২ হাজার ৯২৩ জন। পুরুষ ও নারী ভোটার প্রায় সমান। নতুন ভোটারদের অংশগ্রহণেও এবারের নির্বাচন ও গণভোট ঘিরে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

জেলায় মোট ২৬ হাজার ৩৩৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বাড়তি নজরদারি। স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে।

এছাড়া সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবে। প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, সেনাবাহিনীর উপস্থিতি ভোটারদের মাঝে বাড়তি নিরাপত্তাবোধ সৃষ্টি করবে।

কুমিল্লার পুলিশ সুপার জানিয়েছেন, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অনিয়ম বরদাশত করা হবে না। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে কুমিল্লাসহ সারাদেশে নির্বাচন ও গণভোট ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখন সবার নজর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার দিকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর