1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

তিতাসকে সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলায় রুপান্তর করা হবে- ড.খন্দকার মারুফ

তিতাস প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

শনিবার বিকালে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কর্মী সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে তিতাস উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তর করা হবে। ড. মারুফ আরো বলেন, আমার বাবা বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন যে স্বপ্ন নিয়ে বৃহত্তর দাউদকান্দি উপজেলার উত্তরান্চলের অবহেলিত নয়টি ইউনিয়ন নিয়ে এই তিতাস উপজেলা সৃষ্টি করেছেন, তা বিগত ১৫ বছরে তার কোন উন্নয়ন করা হয়নি। আপনাদের সকলের সহযোগিতায় আমার বাবা ভবিষ্যতে যদি এই তিতাস থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়ে আর সরকার পরিচালনার দায়িত্ব পালন করতে পারেন তা হলে তিতাস উপজেলাকে সন্ত্রাস মুক্ত একটি মডেল উপজেলায় রুপান্তর করা হবে। ড. মারুফ আরো বলেন, তিতাসের সকল শিক্ষিত যুব সমাজকে কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকান্ডসহ চাঁদাবাজি করলে তার দলে কোন স্হান নেই। এমন কোন কাজ করা যাবে না যার ফলে আগামী নির্বাচনে তার বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও সাবেক কর কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহ সভাপতি জসিম উদদীন আহমেদ, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভুইয়া, সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া,যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, আবুল হোসেন বুলবুল, মাহবুবুল হক সরকার, আমিরুল ইসলাম মানিক, আব্দুস সালাম মেম্বার, ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, সদস্য সচিব আল আমিন সরকার বাবু, জগতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তফাজ্জল হোসেন তবিল, যুগ্ম আহ্বায়ক ডেন্টিস্ট জসিম উদ্দিন সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর