1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাট–১ আসনে জামায়াতের বিশাল নারী সমাবেশ ও মিছিল, অংশ নেন হাজারো নারী

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট–১ (সদর ও পাঁচবিবি) আসনে ১১ দলীয় জোটভুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রথমবারের মতো বিশাল নারী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জয়পুরহাট শহরের ডা. আবুল কাশেম ময়দানে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস চত্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট–১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নেতা গোলাম কিবরিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, দেশ গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য নারী সমাজসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে নারীদের সচেতন, সংগঠিত ও ঐক্যবদ্ধ হতে হবে।

সমাবেশে উপস্থিত বিশেষ অতিথিরা বলেন, নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব অপরিহার্য।

এ সমাবেশে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নারী নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর