আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাউদকান্দি উপজেলায় নির্বাচনী তৎপরতা জোরদার করেছে গণঅধিকার পরিষদ। এরই ধারাবাহিকতায় ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি, ২০২৬) দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচিতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গঠন এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া হয়।
গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন— রেজাউল খন্দকার, উপজেলার সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি, সামছুল হক ফকির, সহ-সভাপতি, শামীম মোল্লা, সাধারণ সম্পাদক,
মোস্তফা মুন্সি, সহ-সাধারণ সম্পাদক, মো. আ. জলিল প্রধান, সাংগঠনিক সম্পাদক, জুয়েল প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক, সাইদুল ইসলাম বাবু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং
শরিফ সরকার, দপ্তর সম্পাদক, কুমিল্লা জেলা।
গণসংযোগ চলাকালে আয়োজিত পথসভায় নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তারা নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত ও ইতিবাচক সাড়ায় সন্তোষ প্রকাশ করেন নেতৃবৃন্দ। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নিয়ে গণসংযোগকে সফল করে তোলেন।