1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সংখ্যালঘু–সংখ্যাগরিষ্ঠ বিভাজন মানি না, সবাই সমান অধিকার পাবে: ডা. শফিকুর রহমান

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১১ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ শুধু মুসলমানদের দেশ নয়; এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান—সবাই একসঙ্গে বসবাস করে। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি, বাংলাদেশে কোনো মেজরিটি–মাইনরিটি বিভাজন মানবো না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান অনুযায়ী এ দেশের সকল বৈধ নাগরিক সমান অধিকার ভোগ করবেন। এখানে কোনো বৈষম্য চলবে না। যারা মুসলমান নন, তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন—এই ভয় আমরা চূর্ণ করে দিতে চাই। এই দেশ আমাদের সবার, সবাইকে নিয়েই আমরা দেশ গড়বো, ইনশাআল্লাহ।

যোগ্যতা ও দেশপ্রেম থাকলে যোগ্য ব্যক্তি তার প্রাপ্য দায়িত্ব অবশ্যই পাবেন বলে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। তিনি বলেন, মেয়েদের জন্য আমাদের অঙ্গীকার—মাস্টার্স পর্যন্ত সম্পূর্ণ সরকারি খরচে শিক্ষার ব্যবস্থা করা হবে। একইসঙ্গে কোনো শিশুকেই লেখাপড়ার বাইরে থাকতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যেসব বাবা-মায়ের সামর্থ্য আছে তারা নিজেদের সন্তানদের দায়িত্ব নেবেন, আর যাদের সামর্থ্য নেই—তাদের সন্তানদের দায়িত্ব রাষ্ট্র ও সরকার গ্রহণ করবে।

বংশগত রাজনীতির সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, রাজার ছেলে রাজা হবে—এই সংস্কৃতি আমরা মানি না। আজ যে মানুষটি কঠোর পরিশ্রম করে রিকশা চালান, যার নুন আনতে পান্তা ফুরোয়—তার সন্তান যদি মেধাবী হয়, আল্লাহর কাছে দোয়া করি সেই ঘর থেকেই যেন আগামীর প্রধানমন্ত্রী বের হয়ে আসে।

নওগাঁর কৃষি ও অর্থনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, আম ও ধানের ভাণ্ডার হওয়া সত্ত্বেও নওগাঁয় কোনো কৃষি বিশ্ববিদ্যালয় বা আধুনিক হিমাগার নেই। ফলে কৃষকরা নিয়মিত ক্ষতির মুখে পড়ছেন। জামায়াত সরকার গঠন করলে নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয়, জুস প্রসেসিং কারখানা স্থাপন এবং শহরের বহুল প্রত্যাশিত ফোর লেন সড়ক নির্মাণ করা হবে বলে তিনি ঘোষণা দেন। পাশাপাশি জেলার ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিগত সরকারগুলোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা দেশের ভাগ্যের চেয়ে নিজেদের পকেট ভরতেই বেশি ব্যস্ত ছিল। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির মাধ্যমে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। পাচারকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণের লুণ্ঠিত টাকা আদায় করে আনা হবে এবং কাউকে বিদেশে শান্তিতে থাকতে দেওয়া হবে না।

জেলা জামায়াতের আমির ও নওগাঁ-৪ আসনের প্রার্থী খ. ম. আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার শাহরিয়ার কবির, জেলা সেক্রেটারি ও নওগাঁ-৫ আসনের প্রার্থী আ স ম সায়েমসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর