1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

“জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

‎দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে শিক্ষার্থী, শিক্ষক, পাঠক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিতে বই পড়ার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করা হয়। ‎র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি জয়পুরহাটের জেলা প্রশাসক আল মামুন মিয়া বলেন, ‎“বই মানুষের চিন্তা-চেতনা শাণিত করে। একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের বিকল্প নেই। ডিজিটাল যুগে প্রযুক্তির পাশাপাশি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।”

‎বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (অতিথি) তুহিন বলেন, ‎“গ্রন্থাগার শুধু বই পড়ার জায়গা নয়, এটি একটি আলোকিত সমাজ গঠনের কেন্দ্র। তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদক থেকে দূরে রাখতে বই হতে পারে সবচেয়ে কার্যকর হাতিয়ার।”

‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল ইসলাম বলেন, ‎“পাঠাভ্যাস গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। গ্রন্থাগার দিবস সেই সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।”

‎আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পাঠক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ‎অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর