ফেনীর ফুলগাজী জিএম হাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব বশিকপুর গ্রামে পোল্ট্রি ফার্মের আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী বলে অভিযোগ উঠেছে। পূর্ব বশিকপুর গ্রামের জানু মিয়ার বড় ছেলে পলাশ তার নিজ বসতি বাড়ির রাস্তার উত্তর পূর্বে একটি পোল্ট্রি খামার ঘর ও উত্তর পর্শ্চিমে আরেকটি খামার ঘর মোট দুটি সেট তৈরি করেছেন। বর্তমানে এতে প্রায় ৭/৮ হাজার সাদা পোল্ট্রি মুরগ রয়েছে। এই সব মোরগ এর বাচ্চা হাইব্রিড খাবার দিয়ে বড় ও দেড় দুই কেজি ওজন বাড়াতে দুই মাসে মতো সময় লেগে যায়। তিনি ২/৫ হাজার মুরগীর বাচ্চা দিয়ে ব্যাচ করে নিয়মিত মোরগের বাচ্চা তুলেছেন। স্থানীয়দের অভিযোগ তার পোল্ট্রি ফার্মের মুরগীর আবর্জনার দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় আশপাশ এলাকার বাড়িগুলোতে ঘুমানো ও রাস্তায় চলাফেরা করতে খুবই কষ্টকর হচ্ছে এলাকাবাসির। আবদুল জলিল নামে এক স্থানীয় জানান, আশপাশ এলাকায় কোন বাড়িতে আত্মীয় স্বজন বা মেহেমানরা আসলে খাবার পরিবেনের সময় বিরক্তবোধ করে। এ বিষয়ে ফুলগাজী উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতা নিয়ে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে এবং পোল্ট্রি ফার্মের আবর্জনা ময়লার দুর্গন্ধ বন্ধ করার জন্য বাড়ির ভিতর পোল্ট্রি ফার্ম অন্যত্র সরিয়ে নিতে দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। অভিযোগের বিষয়ে জানতে পলাশের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তা সম্ভাব হয়নি।