1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে তারেক রহমানের নির্বাচনী সমাবেশে জনসমুদ্র

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিকে ঘিরে পুরো এলাকা উৎসবমুখর জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘদিন পর দাউদকান্দিতে দলের প্রধানের সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

বিকাল তিনটা থেকেই দাউদকান্দি, মেঘনা ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন। শীত উপেক্ষা করে রাত একটার পর পর্যন্ত প্রিয় নেতার বক্তব্য শোনার অপেক্ষায় থাকতে দেখা যায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষকে।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের বিএনপির শীর্ষ নেতা, দলের স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা ও সূচনা করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা–৩ (মুরাদনগর) আসনের বিএনপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আলহাজ্ব কায়কোবাদ এবং মুন্সিগঞ্জ–গজারিয়া আসনের বিএনপি প্রার্থী ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান রতন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক সংস্কার আনা হবে এবং জনগণকে বীমার আওতায় আনা হবে।”

আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আপনারা কি আমার সঙ্গে থাকবেন?”

সভাপতির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “১৯৭৯ সাল থেকে আমি নির্বাচন করে আসছি। এই প্রথম দলের প্রধান নিজে এসে আমার নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নিলেন। আজ নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।”

সমাবেশে কুমিল্লা উত্তর বিএনপি, দাউদকান্দি, মেঘনা, মুরাদনগর, গজারিয়া ও উত্তর মতলবসহ বিভিন্ন ইউনিটের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
ব্যাপক জনসমাগম ও নেতাকর্মীদের উদ্দীপনায় দাউদকান্দির এই সমাবেশ বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর