1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র প্রয়াত সভাপতি খোরশেদ আলম’র স্মরণসভা অনুষ্ঠিত

চান্দিনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৬১ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র প্রয়াত সভাপতি মো. খোরশেদ আলম এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুর সাত বছর পর এটিই স্মরণকালের সবচেয়ে বড় স্মরণসভা। শনিবার (২৫ জানুয়ারী) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চান্দিনার দোল্লাই নবাবপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা স্বেচ্ছাসেবদলের আয়োজনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নেতা-কর্মীরা প্রয়াত নেতা খোরশেদ আলম’র বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবন তুলে ধরে বিশদ আলোচনা করেন। বক্তাদের মুখে একটাই কথা ছিলো- খোরশেদ আলম ছিলেন ন্যয় পরায়ণ নেতা। মরহুম খোরশেদ আলম ছাত্রাবস্থায় রাজনীতির সাথে যুক্ত হয়ে চান্দিনা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং ২০০৫ সাল থেকে উপজেলা বিএনপি’র অন্যতম নেতা হিসেবে নেতৃত্ব দেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী হয়ে মাত্র আড়াই হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত আগলে রেখেছেন চান্দিনা উপজেলা তথা কুমিল্লা উত্তর জেলা বিএনপিকে। ২০১৮ সালের ১৫ জানুয়ারী খোরশেদ আলম শারীরিক নানা অসুস্থতা নিয়ে না ফেরার পথে পাড়ি জমান। আমৃত্যু তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার। প্রধান বক্তার বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সি। বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা বিএনপি আহবায়ক এবং মরহুম খোরশেদ আলম তনয় আতিকুল আলম শাওন।

চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ডা. মো. সাইফুল্লাহ বাপ্পি’র সভাপতিত্বে এবং সদস্য সচিব কামাল মুন্সি’র সঞ্চালনায় বক্তৃতা করেন চান্দিনা পৌর বিএনপি আহবায়ক এবিএম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভ‚ইয়া, উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী আরশাদ, চান্দিনা পৌর বিএনপি সদস্য সচিব ও সাবেক মেয়র মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা ওলামা দল আহবায়ক মাও. মো. সুলতান মাহমুদ, দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মো. শাহজাহান সাজু, গল্লাই ইউনিয়ন বিএনপি আহবায়ক অধ্যাপক আব্দুর রব, জোয়াগ ইউনিয়ন বিএনপি আহবায়ক মাও. আবু তাহের ভ‚ইয়া, কেরণখাল ইউনিয়ন বিএনপি আহবায়ক রুহুল কুদ্দুস মাহিন, এতবারপুর ইউনিয়ন বিএনপি আহবায়ক রমিজ উদ্দিন সরকার, বরকইট ইউনিয়ন বিএনপি আহবায়ক হারুনুর রশিদ, বাতাঘাসী ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আবুল কাশেম, চান্দিনা উপজেলা যুবদল আহবায়ক মাও. মো. আবুল খায়ের, চান্দিনা উপজেলা মৎস্যজীবী দল সদস্য সচিব মো. ফজলুল সাত্তার, চান্দিনা উপজেলা ছাত্রদল আহŸায়ক শরীফ খাঁন, সদস্য সচিব মো. কাইয়ূম খাঁন, চান্দিনা উপজেলা তাঁতীদল আহবায়ক মো. গোলাম মোস্তফা, চান্দিনা উপজেলা কৃষকদল সাবেক সদস্য সচিব ডা. মো. জসিম উদ্দিন, চান্দিনা উপজেলা শ্রমিকদল আহ্বায়ক আবুল খায়ের, সদস্য সচিব মো. সেলিম মিয়া, চান্দিনা উপজেলা ওলামা দল আহবায়ক মাও. মো. তাজুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর