কুমিল্লা মেডিকেল কলেজে রক্তদান সংগঠন সন্ধানী কুমিল্লা মেডিকেল কলেজ ইউনিটের পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ ডা. মির্জা মোহাম্মদ তাইয়্যেবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সন্ধানী কুমেক ইউনিটের সাধারণ সম্পাদক আসিফ মোস্তফা, শোক প্রস্তাব উপস্থাপন করেন ডা. সাঈদ মো. সারোয়ার।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, এবং মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুদ্দিন রিয়াজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোঃ সজীবুর রশিদ, ড্যাব কুমেক শাখার সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক, সাধারণ সম্পাদক ডা. রফিকুর রহমান সহ আরও চিকিৎসক ও সাবেক সন্ধানীয়ানরা। উপস্থিত ছিলেন ডা. রাশেদুজ্জামান রাজীব, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. আশরাফুল মতিন সাগর, ডা. কাজী সিফায়াত ইমাম, ডা. সাইদুর রহমান প্রিয়ম, ডা. মাজহারুল ইসলাম, ডা. শুভেচ্ছা আহমেদ কথা, ডা. জিহাদুল ইসলাম, ডা. চিশতি তানহার বখত, ডা. আরিফ হায়দার ও ডা. আবু খালেদ ইকবাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, “দেশপ্রেম তখনই জাগ্রত হয়, যখন রাষ্ট্র দেশপ্রেমকে মূল্যায়ন করে। সবাই সচেতন হয়ে নিজের দায়িত্ব পালন করলে কোনো স্বৈরাচারী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। যারা স্বাস্থ্যখাতের উন্নয়ন করবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে—তাদেরকেই ভোট দিতে হবে। পরিবর্তন একদিনে সম্ভব নয়, তবে প্রতিজন যদি দায়িত্বশীলভাবে কাজ করে, তা সম্ভব।”
অনুষ্ঠানটি পুনর্মিলনী ও সংবর্ধনার পাশাপাশি রক্তদানের কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং সদস্যদের মধ্যে সংহতি বৃদ্ধির লক্ষ্যেও আয়োজন করা হয়।