1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাহার, সাধারণ সম্পাদক জীবন

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ৯০ বার পঠিত

কুমিল্লায় কর্মরত পেশাদার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরাম–এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের প্রতিনিধি বাহার রায়হান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএন নিউজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর জীবন।

রোববার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। সভার শুরুতে ২০২৪-২০২৫ মেয়াদের কমিটি বিলুপ্ত করা হয়।

সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জীবনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
উপদেষ্টা পরিষদের কার্যকরী সভাপতি: কাজী এনামুল হক ফারুক (একাত্তর টেলিভিশন), সহ-সভাপতি: আবুল খায়ের (আরটিভি) ও দিল রুবাইয়াৎ সৌরভী (চ্যানেল ওয়ান), যুগ্ম সম্পাদক: জাহিদুর রহমান (চ্যানেল টোয়েন্টিফোর) ও সৈয়দ আহসান হাবীব পাখী (চ্যানেল নাইন), সাংগঠনিক সম্পাদক: শাকিল মোল্লা (দীপ্ত টিভি), দপ্তর সম্পাদক: রাজিব সাহা (চ্যানেল এস), অর্থ সম্পাদক: রফিকুল ইসলাম (এসএ টিভি), গ্রন্থনা, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক: মো. হুমায়ূন কবির মানিক (বিজয় টিভি), প্রচার সম্পাদক: আবুল কালাম রুবেল মজুমদার (নাগরিক টিভি), ক্রীড়া সম্পাদক: মো. মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি), শিক্ষা, প্রশিক্ষণ ও সমাজকল্যাণ সম্পাদক: মহিউদ্দিন ভূইঁয়া (জিটিভি) এবং তথ্য-প্রযুক্তি ও আপ্যায়ন সম্পাদক: আবদুল্লাহ আল মারুফ (স্টার টেলিভিশন)।

নির্বাহী সদস্যরা হলেন—
খালেদ সাইফুল্লাহ (এখন টিভি), সাইফ উদ্দিন রনি (গ্লোবাল টেলিভিশন), আবু মুসা (মাই টিভি), তানভীর দিপু (ইন্ডিপেনডেন্ট টেলিভিশন), সুমন কবির (দেশ টিভি), মাহফুজ নান্টু (এনটিভি) ও রেজাউল করিম রাসেল (এশিয়ান টিভি)।

এছাড়াও সাধারণ সদস্যরা হলেন—
মিজানুর রহমান মিনু (আনন্দ টিভি), সাহাব উদ্দিন আহম্মেদ (মোহনা টেলিভিশন), আমির হোসেন (চ্যানেল এস), মো. মাঈন উদ্দিন (গাজী টিভি), আবুল খায়ের আশিক (বাংলা ভিশন টেলিভিশন) ও আবুল আলী (গ্রিন টিভি)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর