ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন করতে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সদস্যরা নববর্ষের প্রথম দিনে শহরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছেন।
বৃক্ষপ্রেমী ও সাংবাদিক মাহমুদুন্নবী বেলালের উদ্যোগে এবং নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে দুপুরে নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়সহ শহরের বিভিন্ন স্থানে শতাধিক গাছ রোপণ করা হয়। এতে প্রধানত বিভিন্ন ধরনের ফুল ও ফলজ গাছসহ বনজ গাছ রোপণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোটের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলাল, ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোর্টার, সময় টিভির এম আর রকি, বিজয় টিভির সাংবাদিক মোফাজ্জল হোসেন, দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি পারভেজ আহমেদ এবং দৈনিক লোকালয়ের বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলাল।
জোটের সভাপতি সাদেকুল ইসলাম বলেন, “নতুন বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করতে এবং শহীদ মিনারের শোভা বৃদ্ধির জন্য এই বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় আকারে সম্প্রসারিত হোক।”
সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল বলেন, “আমি ইতোমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কসহ জেলার বিভিন্ন স্থানে লক্ষাধিক গাছ রোপণ করেছি। আজ নববর্ষের প্রথম দিনে নওগাঁ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরসহ বিভিন্ন স্থানে ২০০-এর বেশি ভিন্ন জাতের গাছ রোপণ করা হয়েছে। আমরা আশা করি, এই উদ্যোগ শহরের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও যোগ করেন, “গাছ রোপণ কেবল পরিবেশ রক্ষার জন্য নয়, এটি আমাদের সাংস্কৃতিক ও সামাজিক দায়িত্বও। সাংবাদিকদের অংশগ্রহণের মাধ্যমে আমরা সবাই মিলে এই বার্তাটি সমাজে পৌঁছে দিতে চাই।”
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী ও নাগরিকরাও অংশগ্রহণ করে, যার মাধ্যমে নতুন বছরের প্রথম দিনটি এক মানবিক ও পরিবেশবান্ধব উদযাপনের মাধ্যমে স্মরণীয় হয়ে উঠেছে।