1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বছরে আয় ৮ লাখ টাকা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসন থেকে লড়ছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। হলফনামা অনুযায়ী তার ব্যবসা থেকে বছরে আয় ৮ লাখ টাকা। এছাড়া নির্বাচনে ব্যয়ের জন্য দুই আত্মীয়র থেকে দান হিসেবে পেয়েছেন ৩৫ লাখ টাকা।

দাখিল করা হলনামায় দেখা গেছে, তিনি ৪৪ শতাংশ সম্পত্তির মালিক। এরমধ্যে শহরের কোমাইগাড়ী মহল্লায় ৪০ শতাংশ এবং শহরের পার-নওগাঁয় ৪ শতাংশের ওপর ৪ তলা ভবন। পৌত্রিক সূত্রে পাওয়ায় সম্পত্তির কোনো মূল্য উল্লেখ করা হয়নি। সম্পদ থেকে বাৎসরিক আয় উল্লেখ করা হয়েছে ৪ লাখ ৭০ হাজার টাকা এবং ব্যয় ২ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ঋণগ্রস্থ না বলে উল্লেখ করা হয়েছে। ৭টি মামলা হলেও সবগুলো নিষ্পত্তি হয়েছে। স্ত্রী হুসনী আখতার সহকারি শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়েছে।

হলফনামা সূত্রে জানা গেছে, নিজের নামে নগদ অর্থ ৮ লাখ ৬০ হাজার টাকা এবং স্ত্রীর ২ লাখ ৫১ হাজার ৪৩৭ টাকা। স্ত্রীর নামে বন্ড-ঋণপত্রসহ আনুষঙ্গিক রয়েছে ১৬ লাখ টাকা। নিজের একটি মাইক্রোবাস রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৮ লাখ ২০ হাজার টাকা। স্ত্রীর নামেও একটি মাইক্রোবাস রয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৮ লাখ টাকা। নিজের ১৫ ভরি এবং স্ত্রীর ২৫ ভরি স্বর্ণ রয়েছে। মূল্য ধরা হয়নি। নিজের ইলেকট্রনিক পণ্য ও আসবাবপত্রের মূল্য ধরা হয়েছে ২ লাখ টাকা এবং স্ত্রীর ৩ লাখ টাকা।

২০২৫-২৬ অর্থবছরে জমা দেওয়া নিজের আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৪ লাখ ৭০ হাজার টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ১৮ লাখ ৮০ হাজার টাকা।

২০২৫-২৬ অর্থবছরে জমা দেওয়া স্ত্রীর আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৪ লাখ ৯১ হাজার ১৭৫ টাকা। আয়কর রিটার্নে দেখানো সম্পদের পরিমাণ ৪০ লাখ ৭১ হাজার ৪৩৭ টাকা।

উল্লেখ্য, দ্বিতীয় বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিবেন বিএনপি মনোনীত হয়ে জাহিদুল ইসলাম ধলু। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি ৮৩ হাজার ৭৫৯ টি ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জলিলের ছেলে ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন নৌকা প্রতীকে পেয়েছিলেন ১ লাখ ৫৬ হাজার ৮৭৬ টি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর