ইংরেজি নববর্ষ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের মধ্যে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নববর্ষের শুভ সূচনায় একে অপরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
এসময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখা, উন্নয়ন কর্মকাণ্ডের গতি অব্যাহত রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বিভাগের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
শুভেচ্ছা বিনিময়কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নওগাঁ জেলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনস্বার্থে কার্যকর সেবা প্রদান আরও জোরদার করা সম্ভব।
নববর্ষে নওগাঁ জেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টায় নওগাঁ জেলাকে আরও উন্নতির পথে এগিয়ে নেওয়া যাবে।