কুমিল্লায় ৩ দিনব্যাপী আচরণ পরিবর্তনের যোগাযোগ বিষয়ক (বিসিসি) ইন-হাউজ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়াস্থ কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-এর অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা আইএইচটি ও ম্যাটস-এর অধ্যক্ষ আলহাজ্ব ডা. এ কে এম আবদুস সেলিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (উন্নয়ন ও অনুবিভাগ) অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুস সালাম খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসেট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ডা. মেহবুবা সাঈদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ডা. মো. গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. সৈয়দ আশরাফ হোসেন, প্রভাষক পীযুষ কান্তি সরকার, অধ্যাপক আলী আহসান টিটু, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মো. আবদুল আউয়াল সরকার, ডা. আবদুল্লাহ বিন সালাহউদ্দিন, ডা. ফারিসা মজুমদার, ডা. শিহান আল নোমানী, প্রকৌশলী কায়েস মো. আল ফাতেহীন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাইমিন রাফি, ইঞ্জিনিয়ার রাফি, প্রশাসনিক কর্মকর্তা মো. তাজুল ইসলাম, মো. আমিনুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
উল্লেখ্য, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসেট প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য খাতে আচরণগত পরিবর্তন ও কার্যকর যোগাযোগ দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।