1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁ-৫ আসনে বিএনপির মনোনয়ন ফরম উত্তোলন, প্রার্থী জাহিদুল ইসলাম ধলু

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা ড্যাবের সভাপতি ডা. ইস্কেন্দার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি দেওয়ান ফারুক, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা জাসাসের সভাপতি তৌফিকুর রহমান বাবু, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, এপিপি সাব্বির আহম্মেদ, নওগাঁ পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু বলেন, “নওগাঁ-৫ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার লক্ষ্যে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।”
‎
‎এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর