1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁ-৫ আসনে জাহিদুল ইসলাম ধলুর শোডাউন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে শোডাউন করেছে দলীয় নেতা–কর্মীরা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় থেকে বড় এই মিছিল শুরু হয়।
‎
‎ব্রিজের মোড়, বাটার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, মুক্তির মোড় ও কেডির মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সুপারিপট্টি এলাকায় শেষ হয়। বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে আসা দুই থেকে তিন হাজার নেতা–কর্মী এতে অংশ নেন।
‎
‎মিছিলের আগে তাজের মোড়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। বক্তারা বলেন, নওগাঁ-৫ আসনে এখনো প্রার্থী ঘোষণা না হলেও তৃণমূলের একমাত্র দাবি—জাহিদুল ইসলাম ধলুকেই ধানের শীষের প্রার্থী করা হোক।
‎
‎পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুন নবী সাজা বলেন- জাহিদুল ইসলাম ধলু জনগণের নেতা। কঠিন সময়ে তিনি আমাদের পাশে ছিলেন। তাকে মনোনয়ন দিলে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।
‎
‎বক্তারা আরও দাবি করেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের কাছাকাছি গিয়েছিলেন জাহিদুল ইসলাম ধলু। তবে ষড়যন্ত্র করে সেই ফল ছিনিয়ে নেওয়া হয়েছিল।
‎
‎জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেওয়ান ফারুক বলেন- জনগণের ব্যাপক সমর্থন এখন ধলুর পক্ষে। তিনিই এই আসনের যোগ্য প্রার্থী।
‎
‎এদিকে লিফলেট বিতরণে ধানের শীষের পক্ষে জনমত তৈরির পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার করা হয়।
‎
‎বক্তারা অভিযোগ করেন, আন্দোলন-সংগ্রামের কঠিন সময়ে সবসময় মাঠে ছিলেন জাহিদুল ইসলাম ধলু। তাই তৃণমূলের প্রত্যাশা—আসন্ন নির্বাচনে তাকেই প্রার্থী ঘোষণা করবে বিএনপি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর