1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিএনপি নেতৃবৃন্দ: পদ্মা বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন এবং ‘গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার—ন্যায্য পানি বণ্টন ও হাঁরঘে পদ্মা বাঁচাও’ দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎সমাবেশটি ভোলাহাট মোহবুল্লাহ্ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম।
‎
‎প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেঃ হারুনুর রশিদ।
‎
‎প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ্ব মোঃ শাহজাহান মিঞা।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ তসিকুল ইসলাম তসি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, এবং সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা।
‎
‎সভায় জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ এলাকার সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর