1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশে কেউ মাঠে নামলে তার পিঠের চামড়া থাকবে না- ড. মারুফ

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে দাউদকান্দি উপজেলা হেডকোয়ার্টারের মারুফ ভিলা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‍্যালিতে হাজারো নেতাকর্মী ও স্থানীয় সমর্থকের উপস্থিতিতে এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। দলের পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত র‍্যালিতে নানা স্লোগান ধ্বনিত হয়।
‎
‎র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, “জামায়াতে ইসলামীর আজগুবি পিআর এদেশের মানুষ প্রত্যাখ্যান করবে। পিআর নামের ফালতু কথাবার্তা বলে ইলেকশন বন্ধ করার চেষ্টা করবেন না। ভারতে পালিয়ে থাকা খুনি হাসিনার নির্দেশে কেউ মাঠে নামলে তার পিঠের চামড়া থাকবে না। এদেশের মানুষ ঠিক করেছে— আগামী ৫০ বছরেও আর আওয়ামী লীগ নামে কোনো বর্জ্য দেশে থাকবে না।”
‎
‎তিনি আরও বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আজ ঐক্যের বিকল্প নেই।”
‎
‎ড. মারুফ হোসেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সমর্থনে থেকে তাঁর হাতকে শক্তিশালী করতে নেতাকর্মী ও সাধারণ মানুষকে আহ্বান জানান।
‎
‎সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার।
‎
‎বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ জসিম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎
‎অন্যান্য বক্তারাও জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলের ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর