1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেইলি ব্রিজের দক্ষিণ পাশে মাইক্রো স্ট্যান্ডের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরতে এই সভার আয়োজন করা হয়।
‎
‎আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল পারভেজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, আত্রাই উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু।
‎
‎বক্তব্যে তিনি বলেন, “আজ ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি জাতীয় ঐক্যের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশের জনগণের কল্যাণে কাজ করে যেতে বদ্ধপরিকর।”
‎
‎তিনি আরও বলেন, “দেশের অগ্রগতি ও মানুষের অধিকার নিশ্চিত করতে দলের নেতা–কর্মী ও সাধারণ জনগণের মধ্যে সংহতি বজায় রাখা অপরিহার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় আমরা গণতন্ত্রকে আরও সুসংহত করতে কাজ করব।”
‎
‎অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন।
‎তিনি বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা হলো জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি অবিচল থাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময়ে জাতিকে এক পতাকাতলে এনেছিলেন। এখন সময় এসেছে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে জনগণের আস্থা নিয়ে এগিয়ে যাওয়ার।”
‎
‎এছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম প্রমুখ।
‎
‎বক্তারা সবাই জাতীয় সংহতি ও দেশের গণতান্ত্রিক ধারা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর