1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় সাবেক এমপি ও জেলা বিএনপির নেতা জাহিদুল ইসলাম ধলুর গণসংযোগ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

নওগাঁ সদর উপজেলার আনন্দনগর স্কুল মাঠ ও ইঁদুর বটতলী এলাকায় রবিবার বিকেলে সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে এক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎গণসংযোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, সদর উপজেলা বিএনপির বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ শত শত স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
‎
‎গণসংযোগকালে জাহিদুল ইসলাম ধলু বলেন,
‎“বিএনপি জনগণের দল। এই দল জনগণের ভোট ও অধিকারের জন্য আন্দোলন করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে আমরা মাঠে আছি। বিএনপি সরকার গঠন করলে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়ন প্রতিষ্ঠিত হবে।”
‎
‎তিনি আরও বলেন, “জনগণের সহযোগিতা থাকলে রাজনীতি ও প্রশাসনকে আমরা জনগণের কল্যাণে পরিচালিত করব। প্রতিটি মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে ও ভোট দিতে পারে—এটি বিএনপির অঙ্গীকার।”
‎
‎গণসংযোগে নেতাকর্মীরা বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেন এবং জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় থানীয় এলাকাবাসী ধলুকে ‘জনতার এমপি’ হিসেবে অভিহিত করে উচ্ছ্বাস প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর