1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা যুবদলের আয়োজনে নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ বেলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোবাইল ভার্চুয়ালে যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।
‎
‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আমিনুল ইসলামের একান্ত ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদ।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, যুবদলের সাবেক সম্পাদক মোঃ মুনসুর আলী, জামবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা, ঠিকাদার মোঃ আলাউদ্দিন, এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আরাফাত হোসেন সানি প্রমুখ।
‎
‎আলোচনা সভা শেষে বিশেষ অতিথি ও নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
‎
‎অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ধানের শীষের সমর্থকরা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর