1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

এসেট প্রকল্পের উদ্যোগে কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস-এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আবদুল আউয়াল সরকার
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

চিন্তা, যুক্তি আর বাকশক্তির প্রকাশে মুখর ছিল কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) মিলনায়তন। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মননশীলতা বৃদ্ধির অংশ হিসেবে বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা।
‎
‎আয়োজনটি অনুষ্ঠিত হয় কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এসেট প্রকল্পের উদ্যোগে।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব ডা. এ কে এম আবদুস সেলিম।
‎প্রধান অতিথি ছিলেন ম্যাটস কুমিল্লার অধ্যক্ষ ডা. সালাহউদ্দীন মাহমুদ।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকারিয়া মাহমুদ।
‎
‎বিচারকের দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ ডা. মো. গিয়াস উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম এবং প্রভাষক পীযুষ কান্তি সরকার।
‎
‎এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. সৈয়দ আশরাফ হোসেন, ডা. আবদুল্লাহ বিন সালাহউদ্দিন, প্রকৌশলী কায়েস মো. আল ফাতেহীন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাইমিন রাফি, ইঞ্জিনিয়ার রাফি, প্রশাসনিক কর্মকর্তা মো. তাজুল ইসলাম, মো. আমিনুল ইসলাম ভূঁইয়াসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।
‎
‎বিতর্কের বিষয় ছিল — “কমিউনিটি পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় চিকিৎসা সহকারীর ভূমিকা।” অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাঁদের যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।
‎
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক আলী আহসান টিটু এবং চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মো. আবদুল আউয়াল সরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর