1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
‎
‎বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিক। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
‎
‎কর্মসূচির আওতায় মোট ৫ হাজার কৃষকের মাঝে জনপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ইউরিয়া ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। পর্যায়ক্রমে এ বিতরণ কার্যক্রম চলবে বলে জানা গেছে।
‎
‎কৃষি অফিস সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বালাইনাশক বাবদ বরাদ্দকৃত অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে। এছাড়াও শাকসবজি চাষের ক্ষেত্রেও বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।
‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম রাব্বানি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আজাদ হোসেন মণ্ডল ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।
‎
‎উল্লেখ্য, এ উদ্যোগের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং রবি মৌসুমে তেলবীজ উৎপাদনে উৎসাহ বাড়বে বলে আশা করছেন কৃষি কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর