1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সিকদার ভবনের সামনে সাবেক সাংবাদিকদের অবস্থান: বকেয়া বেতন না দিলে কর্মসূচীর হুশিয়ারি

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

সিকদার গ্রুপের মালিকানাধীন ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট-এর সাবেক সাংবাদিক ও কর্মচারীরা বকেয়া বেতন, বোনাস ও অন্যান্য পাওনাদি দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন। সোমবার সকালে রাজধানীর বনানীতে অবস্থিত সিকদার হাউসের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচীতে তারা এ দাবি জানান।
‎
‎পরে বিক্ষোভকারীরা গুলশানে পত্রিকাটির কার্যালয়ের সামনে আরও দুই ঘণ্টা অবস্থান কর্মসূচী পালন করেন। কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পোস্ট-এর সাবেক সিটি এডিটর ও বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা সোমা।
‎
‎তিনি বলেন, ঈদের আগে ও পরে বিনা বেতনে বহু সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। প্রায় ১১ মাসের বেতন ও আটটি ঈদ বোনাস বকেয়া আছে। এ অবস্থায় সাংবাদিকরা মানবেতর জীবনযাপন করছে। দ্রুত পাওনা পরিশোধ না হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে।
‎
‎অন্য বক্তাদের মধ্যে ছিলেন সাবেক সাংবাদিক এহসানুল হক জসীম, শায়খূল ইসলাম রতন, সহকারী সার্কুলেশন ম্যানেজার গিয়াসউদ্দিন, আইটি কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল শিশির এবং সিনিয়র ফটো সাংবাদিক জাহিদউদ্দীন সায়মন। তারা বলেন, মাসের পর মাস বেতন না পেয়ে পরিবার নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেক কর্মী।
‎
‎বিক্ষুব্ধ সাংবাদিক-কর্মচারীদের পক্ষ থেকে নাসিমা সোমা ঘোষণা দেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হলে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে পরবর্তী কর্মসূচী পালন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর